অবশেষে গ্রেফতার হল কোম্পানিগঞ্জের পাথরখেকো ও একাধিক হত্যা মামলার আসামি "আঞ্জু"।
এম আব্দুল করিঃ
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী চারটি হত্যা মামলাসহ বারটি মামলার আসামি,কোম্পানীগঞ্জের আলোচিত পাথরখেকো হিসেবে পরিচিত আঞ্জু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশারের নেতৃত্বে সিলেট জেলা ডিবি পুলিশের সহায়তায় সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আঞ্জু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর মৌজার নারায়নপুর গ্রামের মৃত মনফর আলীর পুত্র।
পাথরখেকো আঞ্জুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা ও মইট্টা টিলার পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন, পাথর কোয়ারিতে একাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ও চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আঞ্জু কে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবি (উত্তর) ওসি সাইফুল আলম।
