৩য় লিঙ্গের সদস্যদের মাঝে মহানগর গোয়েন্দা শাখার মানবিক সহায়তা প্রদান।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
ঈদ ও করোনা উপলক্ষে আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম পিপিএম এর পক্ষ হতে মহানগর গোয়েন্দা শাখা ৩য় লিঙ্গের ১০৫ জন সদস্যকে মানবিক সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রী মধ্যে লাচ্চা সেমাই, চিনি, গুড়ো দুধ, বাদাম-কিচমিচ, পোলাও চাল, সোয়াবিন তেল, ভাতের চাল, মশুরের ডাল, আলু ইত্যাদি রয়েছে।গতকাল বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে গোয়েন্দা কার্যালয়ের নান্দনিক ছাদে ছোট্ট পরিসরে মানবিক সহায়তা প্রদানের আয়োজন করা হয়। মানবিক সহায়তা প্রদানের সময় ডিসি ডিবি জনাব আবু আহাম্মদ আল মামুন, এসি ডিবি জনাব মোঃ হাবিবুর রহমান, তৃতীয় লিঙ্গের সংগঠন "দিনের আলো সংঘ" এর সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ অনেকে উপস্থিত ছিলেন। ডিসি ডিবি বলেন, তৃতীয় লিঙ্গকে অন্যভাবে দেখার সুযোগ নেই। আত্মমর্যাদা নিয়ে তৃতীয় লিঙ্গের সদস্যরা সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সহায়তা প্রদান শেষে তৃতীয় লিঙ্গের সংগঠনের সভাপতি মোহনা বলেন, এমন সংকটময় মুহুর্তে আমাদের পাশে দাঁড়ানোর জন্য মহানগর গোয়েন্দা শাখা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
