কালিয়ায় ৫ নং সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও থানা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এস, এম, নাজমুল হক প্রিন্স এর ত্রাণ বিতরন।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় ৫ নং সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও কালিয়া থানা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এস, এম, নাজমুল হক প্রিন্স এর পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে।
কালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর ব্যাক্তিগত উদ্যোগে তৃতীয় ধাপে কালিয়ার সালামাবাদ ইউনিয়নে ২৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ বুধবার (২০মে) ৫ নং সালামাবাদ ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় এই ত্রাণ বিতরণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিয়া থানা আলীগের যুগ্ম সাধারন সম্পাদক এস, এম, নাজমুল হক প্রিন্স। সামাজিক দুরত্ব মেনে ওই ত্রাণ গ্রহন করেন ২৫০টি কর্মহীন ও দরিদ্র পরিবার।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান এস, এম, নাজমুল হক প্রিন্স।
এ বিষয়ে এস, এম, নাজমুল হক প্রিন্স বলেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি। এই মুহুর্তে আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকাটা আমি কর্তব্য বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং বিবেকের তাড়নায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ২৫০টি পরিবারগুলির মাঝে আসন্ন ঈদ উপলক্ষে আমি চাউল, ডাল, তেল, আলু, সিমাই, চিনি ও দুধ বিতরন করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত আমার ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন,
কালিয়া থানা আওয়ামীলীগের সহ সভাপতি শিকদার হাদিউর রহমান, ওয়ার্ড আ'লীগের সভাপতি ও সাধারন সম্পাদক মোল্যা মতিয়ার রহমান ও শরীফ মঞ্জুর, বি, এল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি এস, এম, আজিজুল হক, ওয়ার্ড সদস্য লুবান শেখ ও সমাজ সেবক সুদীপ কুমার দাশ প্রমুখ।
