১৪ নং ওয়ার্ডে অসহায় ও বিধবা মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
১৪ নং ওয়ার্ডের অসহায় দু:স্থ গরীব ও হতদরিদ্র বিধবা মহিলাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর এর উপহার হিসাবে ৩য় দিনেও শাড়ী, সেমাই ও চিনি বিতরণ করলেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার ও কাউন্সিলর পত্নী মোসাঃ আঞ্জনা বেগম ।
অত্র ১৪ নং ওয়ার্ডে ২০০০ হাজার অসহায়, দু:স্থ, গরীব, হতদরিদ্র ও বিধবা মহিলাদের মাঝে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩য় দিনেও উপহার হিসাবে শাড়ী, সেমাই ও চিনি বিতরণ করলেন অত্র ১৪ নং ওায়র্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন । আজ ২০ মে ২০২০ তারিখ রোজ বুধবার সকাল ১০টায় তার ব্যাক্তিগত ও নিজেস্ব অর্ধায়নে ওয়ার্ডে বসবাসরত গরীব, দু:স্থ, অসহায় ও বিধবা মহিলাদের মাঝে তার নিজ বাসভবনে এসব শাড়ী, সেমাই ও চিনি বিতরণ করেন ।
সামাজিক দূরত্ব বজায় রেখে মহিলারা সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার ও কাউন্সিলর পত্নী মোসাঃ অঞ্জনা বেগম এর হাত থেকে ঈদ উপহার হিসাবে এসব শাড়ী, সেমাই ও চিনি গ্রহণ করেন।
এ সময় তারা কাউন্সিলর মোঃআনোয়ার হোসেন আনার ও তাঁর পত্নী মোসাঃঅঞ্জনা বেগমের জন্য দীর্ঘায়ু কামনা করেছেন।
