অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্হা গাজীপুর জেলার উদ্যোগে গাজীপুর সিটি মেয়রের উপহার বিতরণ।

 প্রকাশ: ২২ মে ২০২০, ০৮:৩৪ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ

গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে  গাজীপুর সিটি কর্পোরেশনের মানব সেবক ও মাটি  মানুষের প্রাণপ্রিয় নেতা মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম করোনা ভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর  সিটি কর্পোরেশনের কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের কাছে পৌছে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উপহার  সামগ্রী । গাজীপুর সিটি কর্পোরেশনের উপহার সামগ্রীর চাপুলিয়া,ভূরুলিয়া,নাগা,  চত্বর বাজার এলাকায় চিহ্নহীন অসহায় এবং এখন পর্যন্ত যাদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে নাই তাদের মাঝে ১০কেজি চাউল উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উক্ত উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থা গাজীপুর জেলার সুযোগ্য সভাপতি ওয়ারেন্ট অফিসার সিরাজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন সার্জেন্ট সিরাজুল ইসলাম কর্পোরাল লোকমান হোসেন সার্জেন্ট মফিজ ল্যান্স কর্পোরাল শফিকুল ইসলাম সার্জেন্ট আনোয়ার হোসেন রিপন সার্জেন্ট রুহুল আমিন কর্পোরাল ঠান্ডু মিঞা সৈনিক আব্দুল রাজ্জাক ল্যান্স কর্পোরাল খাইরুল ইসলাম, সার্জেন্ট হাতেম আলী সরকার ও অন্যান্য সদস্যবৃন্দ।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থা গাজীপুর জেলা সভাপতি বলেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম এর উপহার সামগ্রী হতদরিদ্রদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে এবং মেয়র মহোদয়ের উপহার সামগ্রী দরিদ্র মানুষ পেয়ে খুবই আনন্দিত এবং ভবিষ্যতে এই ধরনের দায়িত্ব পালনের জন্য অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থা প্রস্তুত। সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও পুরুষ আলাদা ভাবে লাইনে দাঁড়িয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের  উপহার হিসেবে খাদ্য সামগ্রী গ্রহণ করেন।


তাং২২/৫/২০

জাতীয় এর আরও খবর: