জুট স্পিনার্স শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে স্বস্তি।

 প্রকাশ: ২২ মে ২০২০, ১১:২০ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

শিল্পনগরীর খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমনি বিসিক শিল্প নগরী তে অবস্থিত ব্যক্তিমালিকানাধীন ১০০% লাভে শিল্পপ্রতিষ্ঠান মেসার্স জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শামসুজ্জোহা সাহেব শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন এর অনুকূলে ঈদুল ফিতর উপলক্ষে এক সপ্তাহের বেতন শুক্রবার সকাল  ১০ঘটিকার সময় মিলের অফিস কক্ষে শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে মালিকের প্রতিনিধি ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মোঃ হাবিবুর রহমান বাচ্চু এর মাধ্যমে পরিশোধ করে এবং প্রতিষ্ঠানটি ২/৩ মাসের মধ্যে চালু করার ব্যাপারে শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের কাছে মালিক পক্ষে দোয়া চেয়েছে। এদিকে এই দুর্দিনে জুট স্পিনার্স শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ এক সপ্তাহের বিল পাওয়াতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং মালিকের দীর্ঘায়ু কামনা করে মিলটি চালু হওয়ার ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করেন। শ্রমিকদের মাঝে আনন্দ ফিরে আসায় ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদ ও অর্থ কর্মকর্তা তোফাজ্জেল আন্তরিকভাবে সন্তুষ্টি ও দোয়া কামনা করেন জুট স্পিনার্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সম্পাদক আবুল কালাম আজাদ। তারা জানান খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন মালিকপক্ষের সাথে বারবার যোগাযোগ করার কারণে এই মিলটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার চালু হতে যাচ্ছে এ সময় মিল অভ্যান্তরে উপস্থিত ছিলেন সিবিএ ও নন সিবিএ সহ -শ্রমিক কর্মচারীবৃন্দ।

জাতীয় এর আরও খবর: