প্রধানমন্ত্রীর পক্ষে ৩৩ নং ওয়ার্ল্ডে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের উপহারের খাদ্যসামগ্রী বিতরণ।

 প্রকাশ: ২৩ মে ২০২০, ০৭:৪৬ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি নগরীতে ৩৩ নং ওয়ার্ড( যোগীপোল ইউনিয়ন)  ও ১৫ নং ওয়ার্ড (খালিশপুর) ৬০০শত পরিবারের মাঝে উপরের খাদ্যসামগ্রী গত কাল শুক্রবার বিতরণ করেন।             সকাল ১১ টায় ফুলবাড়িগেট বঙ্গবন্ধু চত্বরে ৩৩নং ওয়ার্ডের ৩০০ শত টি পরিবারকে এবং তার আগে সকাল সাড়ে ৯টায় খালিশপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ নং ওয়ার্ডের ৩০০শত টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে মসজিদের ইমাম, মোয়াজ্জেন এবং কর্মহীন ও অসহায় হতদরিদ্র এর মাঝে উপহার সামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।             খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম -শ্রম  পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকাত আলি, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স,ম রেজওয়ান আলী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শ্রম প্রতিমন্ত্রীর এ পি,এস  আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহমেদ, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সলেমান মুন্সি, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাফুজা শাহাবুদ্দিন, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান রুপম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল, খাইরুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার( মুন্নি), সাধারণ সম্পাদক অম্বিকা রানী, আব্দুল কাদের, সাবেক মেম্বার শহিদুল ইসলাম, মাসুম খন্দকার, সুমন খন্দকার কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ।

জাতীয় এর আরও খবর: