ঝিনাইদহ জেলার ২৯০০ মসজিদে আর্থিক অনুদান বিতারণ।

 প্রকাশ: ২৩ মে ২০২০, ১১:৪১ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ


করোনা সংক্রমণ পরিস্থিতিতে ঝিনাইদহ জেলার 2900 মসজিদে ব্যয় নির্বাহের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর 1,45,000,00.00 (এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ) টাকা আর্থিক অনুদান প্রদান শুরু। উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। 

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ


মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে 5,000.00 (পাঁচ হাজার) টাকা হারে 6টি উপজেলার 2900 মসজিদে 1,45,000,00.00 (এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ) টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের টাকা 23/05/2020 তারিখ সকাল 10.00টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ কমিটির সভাপতির নিকট আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদানের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।  সেসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো : আব্দুল হামিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা, এবং বিভিন্ন মসজিদের সভাপতি ও ইমামগণ। পরবর্তীতে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের উপস্থিতিতে সদর উপজেলার 758টি মসজিদে 37,90,000.00 (সাইত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা বিতরণের কাজ সম্পন্ন করা হয়। অন্যান্য 5টি উপজেলায় মাননীয় সংসদ সদস্যগণ ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে মসজিদের অনুদানের টাকা বিতরনের কার্যক্রম শুরু করা হয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে ইনশাল্লাহ।

জাতীয় এর আরও খবর: