আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (২৫ মে)।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে।
দু’ঘন্টার এ বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের কোনো জায়গা থেকেই চাঁদ দেখা যাবার খবর পাওয়া যায় নি। সুতরাং সোমমবার ঈদুল ফিতর পালিত হবে।
মূল চাঁদ দেখা কমিটির সাথে একযোগে প্রতিটি জেলায় একটি করে কমিটি কাজ করে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সেটি স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্টদের মাধ্যমে জেলা কমিটির কাছে পৌঁছায়।
