ঈদ উপলক্ষে রবিবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।
চলমান করোনাকালীন সময়ে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্য ভাষণ দেন তিনি।
