১ মিনিটের বাজার ব্যাবস্থা শুরু।
মোঃ আলমগীর হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ ফরিদপুরে শনিবার (২৩ মে) বসছে এক মিনিটের বিনামূল্যের সবজি বাজার। দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত শহরের শেখ_জামাল_স্টেডিয়ামে এ বাজার খোলা হয়। জেলার নাগরিকরা বিনামূল্যে এসব সবজি সংগ্রহ করতে পারবেন।
এক মিনিটের এই বাজারে যে পণ্যগুলি দেওয়া হবে তার মধ্যে রয়েছে পাঁচ_কেজি_চাল, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবন, বেগুন, মিষ্টি_কুমড়ো ও আটা।জানা যায় জেলার কর্মহীনদের জন্য এই বাজার এর ব্যাবস্থা করা হয়েছে। বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ১মিনিটের মধ্যে বাজার শেষ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দূর্যোগ এ এগিয়ে এসেছে জনসাধারণের দুর্ভোগ কমাতে, এই উদ্যোগ তারই অংশ।
