১ মিনিটের বাজার ব্যাবস্থা শুরু।

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০১:৩৪ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ আলমগীর হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধিঃ


বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ ফরিদপুরে  শনিবার (২৩ মে) বসছে এক মিনিটের  বিনামূল্যের সবজি বাজার। দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত শহরের  শেখ_জামাল_স্টেডিয়ামে এ বাজার খোলা হয়। জেলার নাগরিকরা বিনামূল্যে এসব সবজি সংগ্রহ করতে পারবেন।

এক মিনিটের এই বাজারে যে পণ্যগুলি দেওয়া হবে তার মধ্যে রয়েছে  পাঁচ_কেজি_চাল, এক কেজি করে  ডাল,  আলু,  চিনি,  লবন,  বেগুন,  মিষ্টি_কুমড়ো ও  আটা।জানা যায় জেলার কর্মহীনদের জন্য এই বাজার এর ব্যাবস্থা করা হয়েছে। বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ১মিনিটের মধ্যে বাজার শেষ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দূর্যোগ এ এগিয়ে এসেছে জনসাধারণের দুর্ভোগ কমাতে, এই উদ্যোগ তারই অংশ।

জাতীয় এর আরও খবর: