করোনাকালে ভালবাসার মুগ্ধতা ছড়িয়েছে মানবতাবাদী যুগল অদুল কান্তি চৌধুরি ও শ্রী মতি অনিতা চৌধুরি।

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০১:৫০ অপরাহ্ন   |   জাতীয়


পুষ্পেন্দু মজুমদার, চট্রগ্রাম জেলা(সন্দ্বীপ) প্রতিনিধিঃ


উনারা দেশের কোন মন্ত্রী নন, এমপিও নন, শিল্পপতি,  ব্যবসায়ী। জীবনের যা কিছু আয় সব কিছু ঢেলে দিয়েছেন সমাজ সেবায়, ডজন ডজন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্রী ছাত্রী নিবাস, অনাথ আশ্রম, সামাজিক প্রতিষ্ঠান গড়েছেন সমাজকে আলোকিত করতে।


 করোনা দুর্যোগে নিজেদের সব কিছু ঢেলে দিয়েছেন অকাতরে। তাদের দানে নবজীবন পাচ্ছে লক্ষাধিক মানুষ। প্রতিদিনই তাঁর ত্রানের বহর ছুটে চলছে সুবিধা বঞ্চিত দুর্গম পাহাড়ী উপজাতি আদিবাসী সম্প্রদায় সহ সব মানুষের দোরগোড়ে। 


তাদের মত নিঃস্বার্থ দানবীর যুগল এযুগে বিরল, তারা হলেন বোয়ালখালী উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট দানবীর বাবু অদুল চৌধুরী ও শ্রীমতি অনিতা চৌধুরী। তাঁদের এই কল্যণময় সৃষ্টি অনাদিকাল পর্যন্ত অক্ষয় থাকুক। 


 এই দানবীর দম্পতীর দীর্ঘায়ু,  নিরোগ ও কল্যাণময় জীবন কামনা করছে,এই দেশের অগনিত মানুষ।করোনার এই দুর্যোগ এর দিনে উনারা বসে নেই একটা দিনও।প্রতিদিন ছুটে চলছেন এই পাড়া থেকে ঐই পাড়া।


আজকাল যেইখানে মানুষ ঘর থেকে বাহির হতে ভয় পাচ্ছে,সেই খানে এই যুগল করে যাচ্ছে অকাতরে মানবসেবা।চট্টগ্রাম প্রতিটি মানুষের হৃদয়ে স্হান করা একটি নাম অদুল কান্তি চৌধুরি যুগল।যাদের ভালবাসার উপহার প্রতিদিন পাচ্ছে কয়েক শত পরিবার।।


আসুন আমরা ভালবাসা ছড়িয়ে দিন চৌধুরি পরিবারের মতো।ভালবাসার জয় হোক।।

জাতীয় এর আরও খবর: