দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জনিয়েছেন সমাজ কর্মী কাজী আক্তার।
পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম জেলা (সন্দ্বীপ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সন্দ্বীপ সহ সকল দেশবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক কাজী পাড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি এবং জনপ্রিয় সন্দ্বীপ-১ফেইচবুক গ্রুপের এডমিন কাজী আক্তার।
তিনি বলেন, পবিত্র রমজানের কঠোর সিয়াম সাধনার মাস পেরিয়ে আসে ঈদ। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। আল্লাহর আদেশ পালনের পর তাঁর কাছ থেকে পুরষ্কার ও ক্ষমার ঘোষণা পাওয়ার দিন বিধায় এটি সাওম পালনকারির জন্য বাস্তবিকই উৎসবের দিন। প্রতি বছর ঈদের দিনে নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় ও ফিতরা আদায়ের পর আমরা পারস্পরিক কোলাকোলি, করমর্দন করে সকল ভুল বোঝাবোঝির অবসান ঘটিয়ে ভেদাভেদ ভুলে উৎসবানন্দ করি।
এবার ঈদ টা অন্যরকম এক পরিবেশে উদযাপন হবে। তবে ঈদের উৎসব করতে গিয়ে যেন আমরা করোনা বিপর্যয়ের মুখে না পড়ি সে দিকে লক্ষ্য রাখতে হবে।
উল্লেখ্য যে কাজী আক্তার একজন সমাজ কর্মী। সমাজের বিভিন্ন ধাপে তারা অবদান রয়েছে। বর্তমানে করোনা ভাইরাসে বিপর্যয়ে খাদ্য সঙ্কটে থাকা মানুষের পাশে দাড়িঁয়েছে। এছাড়াও তার অনেক সমাজিক কাজ অতুলনীয়।
সকলের ঈদ হোক আনন্দময়। প্রতিটি প্রাণে ফুটুক ঈদের হাসি।
