শিরোমনি সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলীর ইন্তেকাল।

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০২:৪৬ অপরাহ্ন   |   জাতীয়


 খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

শিরোমনি পূর্ব পাড়া নিবাসী ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক ইয়াকুব আলী (৭৫)।  ২৪শে মে শনিবার সকাল দশটায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালি....... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।         শনিবার বাদ আসর নিজস্ব বাসভবনের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাবেক খুলনা ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজয়ান আলী,১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি মীর কায়সেদ আলী, শেখ ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, খ. ম  লিয়াকাত আলী সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: