করোনায় বন্ধ কোলাকুলি।
মোঃ আলমগীর হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সোমবার। ঈদের দিন সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে বন্ধু, স্বজনসহ একে অপরের সাথে হাত মিলানো ও কোলাকুলি করা।কিন্তু করোনার কারণে এই ঈদে বঞ্চিত হতে হবে মুসলমানদের এই ঐতিহাসিক রীতি থেকে। করোনার যুদ্ধে জয়ী হতে হলে এর বিকল্পও নেই। এরিমধ্যে সরকারিভাবে ঈদ উদযাপন এর নির্দেশনায় কঠোর ভাবে এই নিয়ম পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। করোনায় এ বছর জাতীয় ঈদের জামাতও বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্যঃ দেশে করোনা ভয়ংকর রুপ নিতে শুরু করেছে। দেশে প্রতিদিনই নতুন করে ১৫শত এর অধিক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
এই ধারাবাহিকতা বন্ধ করতে হলে সরকারের সকল নিয়ম কানুন মেনে চলা সকলের নৈতিক দায়িত্ব।
