কালিয়ার বাবরা হাচলা ইউনিয়নে নিলু খানের পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন   |   জাতীয়


কালিয়া( নড়াইল)  প্রতিনিধিঃ


চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে আর্থিক ও খাদ্য সামগ্রী নিয়ে বরাবরই  পাশে আছেই নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। করোনা ভাইরাসের সংক্রমনে সারাদেশে চলছে অঘোষিত লগডাউন এরই মধ্যে চলে আসছে ঈদ উল ফিতর। তাই ঘরবন্দি মানুষেদের ঘরে থেকে একটু ঈদ আনন্দ উপভোগ করার জন্য এবার তিনি  কালিয়া উপজেলার বাবরা হাচলা  ইউনিয়নের  ২০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার  সামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।


 নিজাম উদ্দিন খান নীলুর পক্ষ থেকে এর আগে ও নড়াইলের প্রতিটি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। নিজাম উদ্দিন খান নিলুর পক্ষ থেকে বাবরা হাচলা ইউনিয়নে  এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন নড়াইল জেলা  যুবলীগের সদস্য আনু মোহাম্মদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত  ছিলেন সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদ উপহার এর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,সেমাই, চিনি, সাবান। এ বিষয়ে নড়াইল জেলা যুবলীগের সদস্য আনু মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানের অর্থায়নে এসব ঈদ উপহার বিতরন করা হচ্ছে। যতদিন দেশের এক ক্রান্তিকাল অব্যাহত থাকবে ততদিনই অসহায় মানুষের পাশে নিজাম উদ্দিন খান নিলু পক্ষ থেকে আমরা পাশে থাকবো।

জাতীয় এর আরও খবর: