ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান জনাব মোঃ সহিদুজ্জামান সেলিম।
মোঃ শহিদুল ইসলাম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌরবাসীর সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, জনাব মোঃ সহিদুজ্জামান সেলিম কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান।
এই মাসে নিজেকে আত্তশুদ্ধি লাভের একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।
এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
আমি পবিত্র ঈদুল ফিতরে কোটচাঁদপুর পৌরবাসী সহ সমগ্র বাংলাদেশের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
