ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম মেয়েকে বিবাহ করলো যুবক- মুকসুদপুর।
প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ
মুসলমানদের জন্য উত্তম ও সাধনার মাস রমজান। এই মাসের রোজা ও ইবাদতের মাধ্যমে মুসলমাদের পবিত্র করা হয়।
রমজানের শেষ রজনীতে গোপালগঞ্জের, মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের বামনিয়া পাড়ার এক যুবক হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা যায় পাইকদিয়া গ্রামের সন্তোষ বিশ্বাসের মেজো ছেলে তপন বিশ্বাস নিজের ইচ্ছেতে মুসলিম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে বশার মিনার মেয়েকে বিবাহ করে।এই বিবাহ অনুষ্ঠানে গ্রামের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে নাম পরিবর্তন করে মেয়ের বাবার বংশের পদবি ব্যবহার করে। তার বর্তমান নাম সাহা আলম মিনা।
এই নব মুসলিমকে শান্তির ধর্ম ইসলামে স্বাগতম জানিয়েছে এলাকারবাসী। এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করেছে,তার পাশে সব সময় থাকার আশ্বাস দিয়েছে।
