ঈদের নামাজেই চির বিদায় নিলেন মসজিদের ইমাম।
সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধিঃ
মসজিদে ঢুকে বয়ান শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢুলে পড়লেন সিরাজগন্জের শাহজাদপুর উপজেলার আইউব আলী নামের এক ইমাম। ( ইন্না লিল্লাহি,,,,,রাজিউন) । মৃত্যু কালে স্ত্রী,২ ছেলে ১মেয়ে,নাতী নাতনী,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। জানা গেছে, উপজলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের মৃত মেরাজ আলী মুন্সীর ছেলে আইউব আলী দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদের ইমামতি করতেন। আজ সোমবার পবিত্র ঈদের নামাজ শুরু করে সেজদায় গিয়েই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। এ মৃত্যুতে ঈদের খুশির দিনে তার পরিবার ও গ্রামে শোকের মাতম চলছে।
