গাজীপুর মহানগর শিমুলতলী এলাকার রাব্বি বাবু হত্যা মামলার আসামী আটক-২।
মোঃশফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ
অদ্য ২৬ মে ২০২০ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর, সদর থানার মামলা নং-২৭, তারিখ- ২৬/০৫/২০২০ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামীরা গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের
ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর
নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গাজীপুর মহানগরীর সদর থানাধীন শিমুলতলী এলাকায়
অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপরোক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ আঃ রাজ্জাক ভাঙ্গারী রাজ্জাক(৩৫), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, কোড়াকান্দি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, এ/পি-সাং-শিমুলতলী শান্তিবাগ (মসজিদ সংলগ্ন), থানা-সদর, জিএমপি, গাজীপুর, মনির হোসেন চোরা বাবু(৩৬), পিতা-আঃ হাই,
সাং-দক্ষিণ চতর (চান্নার মাঠ), থানা-সদর, জিএমপি, গাজীপুর দ্বয়’কে গ্রেফতার
করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়ের দখল হতে ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় এবং
তাদের সহযোগী আসামীরা মিলে গত ২৫/০৫/২০২০ তারিখ ঈদ-উল-ফিতর এর দিন সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম ওমর ফারুক রাব্বি(২৬) বাবু কে তার বাড়ি
থেকে ডেকে গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর স্বপ্ননীড় প্রজেক্ট এলাকায় নিয়ে আসার পর
ধারালো দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে
হত্যা করে লাশ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
