কোটচাঁদপুরে ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১।

 প্রকাশ: ২৬ মে ২০২০, ১০:৫০ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


ঝিনাইদহের খালিশপুর -সাবদারপুর রোডে গোবিন্দপুর গ্রামে ভ্যান ও মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আবুল বাসার মিরন (৫০)ঘটনাস্থলেই মারা যান।


খালিশপুর – সাবাদারপুর সড়কে গোবিন্দপুর নামক স্থানে ২৬-৫-২০২০(মঙ্গলবার) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আবুল বাশার মিরণের বাড়ি যশোরে।


কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, আবুল বাশার মিরণ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে শশুর বাড়ি যাচ্ছিলেন। গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আবুল বাশার মিরণ ঘটনাস্থলে মারা যায়।

জাতীয় এর আরও খবর: