নাটোরের গুরুদাসপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে লাঞ্ছিত হলেন চেয়ারম্যান।
নাটোরের গুরুদাসপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে হামলা এবং লাঞ্ছিত শিকার হয়েছেন ৫ নং ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার আজ মঙ্গলবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্না বাড়ি গ্রামে চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গেলে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, করোনা ভাইরাস সংক্রমন শুরু থেকে ত্রান বিতরণ নিয়ে ও এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও স্থানীয় যুবলীগ নেতা বজলুর রশীদের সাথে বিরোধ চলে আসছিল।চেয়ারম্যান আব্দুল মতিনের পক্ষে তার ভাতিজা মিল্টন আলী জানান। সরকারি ত্রাণ তালিকার বাহিরে চেয়ারম্যানের কাছে অতিরিক্ত ত্রাণ দাবি করেন বজলু। কিন্তু ওই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে কুৎসা রটাতে থাকেন বজলু। আজ সকালে চেয়ারম্যান বিন্যাবাড়ি বাজারে গেলে বজলু তার লোকবল নিয়ে চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে শারিরিকভাবে লাঞ্চিত করেন।
বজলুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন-ত্রাণ বিতরণের বিষয় নিয়ে চেয়ারম্যান মতিন ও তার চালকের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে, এ ঘটনায় চেয়ারম্যানের লোকজন বাড়িঘর ভাংচুর করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন- পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ ।
ডিবি পুলিশের ওসি আনারুল ইসলাম বলেন- চেয়ারম্যান আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য নাটোরে নেওয়া হয়েছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন- পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এঘটনায় আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
