রাজশাহীর পুঠিয়ায় তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননের অভিযোগ।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের পমপাড়া বিলে প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চ আদালতের আদেশ অমান্য করে অবৈধ ভাবে প্রায় ৬০ বিঘা তিন ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খননের কাজ চলছে।
জানা গেছে একটি প্রভাবশালী মহল এসব অবৈধ পুকুর খননের পিছনে লুকিয়ে ইন্ধন যোগাচ্ছে। এলাকার কৃষকদের অভিযোগ দিন দিন আমাদের ফসলি জমি একটু একটু করে পুকুর খনন করে ফসলী কৃষি জমি নষ্ট করে দেয়া হচ্ছে।
এলাকাবাসী অতি শীঘ্রই এসব অবৈধ পুকুর খনন বন্ধ করার জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,আমাদের পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিলে বিভিন্ন মৌসুমে সবজি চাষ করা হয়।
এসব পুকুর খনন করার ফলে আমাদের জমিতে হাটু পানি জমে থাকে। আর এ কারণে আমরা আর আগের মত সবজি চাষ করতে পারছিনা,আমাদের চাষ করা সবজি আগে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো।
সবজি চাষে আমাদের এলাকার অনেক সুনাম অর্জন করেছিলাম কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা সেই ঐতিহ্য আর ধরে রাখতে পারছিনা।
অতি শীঘ্রই এসব অবৈধ পুকুর খনন বন্ধ করা না গেলে আমাদের বিলে আমরা কোন ফসল ফলাতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এসব অবৈধ পুকুর খনন বন্ধ না করলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে।
এসব অবৈধ পুকুর খননের বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এই পুকুর খননের বিষয়ে আমার জানা নাই তবে আমি ব্যবস্থা নিব। আমি অবৈধ পুকুর খননের বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানা এবং ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে থাকি।
