হরিণাকুণ্ডুর পল্লিতে তরকারী ধোয়া নিয়ে মেয়ের সাথে ঝগড়া; গৃহবধুর আত্নহত্যা।

 প্রকাশ: ২৭ মে ২০২০, ০১:১৫ পূর্বাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ



ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লিতে২৬ মে  মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুপালী বেগম (২৫) নামের এক গৃহবধু গলায় দড়িনিয়ে আত্নহত্যা করেছে । 


মৃত রুপালী ফলসী ইউনিয়নের সিংগা গ্রামের লিটন আলীর স্ত্রী । 


রুপালী বেগমের মা নবিরণ নেসা ও দেবর জাকির হোসেন জানান মঙ্গলবার সকালে রান্নার জন্য তরকারী ধোয়াকে কেন্দ্রকরে বড় মেয়ে সুমাইয়ার সাথে রুপালী বেগমের ঝগড়া হয় এক পর্যায়ে সকাল আনুমানিক ১০টায় রুপালী বেগম নিজ ঘরের আড়ায় ওরনা পেচিয়ে আত্নহত্যা করে। 


রুপালীর মা আরও জানান তার মেয়ে খুব আবেগ প্রবণ ছিল, প্রায়ই সে সামান্য ঘটনায় আত্নহত্যা করবে বলে হুমকী দিতো। 


এ ঘটনায় স্থানিয় থানায় অপমৃত্যু মামলা হয়েছে । 

পুলিশ মৃতের সুরতহাল শেযে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে প্রেরণ করেছে ।

জাতীয় এর আরও খবর: