রাজশাহীর মিশন হাসপাতালের আরও এক রুগীর করোনা রিপোর্ট পজিটিভ।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
আক্রান্ত রোগী একজন পুরুষ তার বয়স আনুমানিক ৩০ বছর।
তার বাড়ি রাজশাহী মহানগরীর পূর্ব মোল্লাপাড়া মহল্লায়।
এ তথ্য নিশ্চিত করেছেন।রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।
তিনি আরও জানান, রামেকের ল্যাবে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোরই রিপোর্ট হয়েছে। এর মধ্যে চারটি নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর বাকি ৯০টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।
আক্রান্ত চারজনের মধ্যে তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর একজন রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের রোগী। তিনি ঢাকা থেকে এসেছেন। মিশন হাসপাতালে এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আরেক করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন। আর এখানে চিকিৎসাধীন অবস্থায় গেল শুক্রবার পুলিশের এক উপ-পরিদর্শক মারা গেছেন।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হলেন মোট ৪৪ জন। এর মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন আটজন। রাজশাহী মহানগরীতে এখন শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা নয়জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা করা হচ্ছে।
