ঝিনাইদাহে কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা আটক (১)।

 প্রকাশ: ২৮ মে ২০২০, ০৪:৩০ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে হামিদুল ইসলাম মন্ডল (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মে) দুপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। আটক হামিদুল কোটচাঁদপুর  উপজেলার সিংগিয়া গ্রামের মৃত হায়দার আলীর মণ্ডলের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান। উপজেলার সিংগিয়া গ্রামের হামিদুল মণ্ডল প্রতিবেশী ভাইপোর  স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বুধবার সকালে হামিদুল ওই গৃহবধূকে একাপেয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। পরে ওই ঘটনার বিষয় গৃহবধূ তার স্বামীর কাছে জানায়।ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী হামিদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। ওসি জানান, তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যার নং ৭ এদিকে আসামিপক্ষের দাবি ওই প্রতিবেশীর সাথে আসামীর  বিভিন্ন সময়ে কলহের জেরে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে।

জাতীয় এর আরও খবর: