সাংবাদিকদের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ঔষধ প্রদান করেন ফুলবাড়িগেট মৃত্তিকা হোমিও চিকিৎসালয়ে।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
ফুলবাড়িগেট মৃত্তিকা হোমিও চিকিৎসালয়ে সাংবাদিকদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে হোমিওপ্যাথি ঔষধ প্রদান করা হয় । খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিক সদস্যদের কে আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়িগেট মৃত্তিকা হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের খুলনা মহানগর কমিটির সভাপতি ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার ডাক্তার এম কে মজুমদার । রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে হোমিওপ্যাথি ঔষধ ঔষধ প্রদান করেন এ সময় ডাক্তার মনোজ কুমার মজুমদার বলেন সাংবাদিকদের মাধ্যমে আমরা ভয়াবহ করোনা পরিস্থিতির খবরা খবর জানতে পারি তারা জীবনের ঝুঁকি নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে চলেন এ লক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এ ঔষধ প্রদান করা হলো। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, দৈনিক নওয়াপাড়া খানজাহান আলী থানা প্রতিনিধি মিয়া বদরুল আলম, দেশের কলম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাফেজ নাঈম হাসান, আলোচিত বার্তার খুলনা ব্যুরো প্রধান ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ এর প্রতিনিধি জিয়াউল ইসলাম, দৈনিক জন্মভূমির সাংবাদিক মনিরুজ্জামান মোড়ল, দৈনিক নওয়াপাড়া শিল্পাঞ্চল প্রতিনিধি মোড়ল মুজিবুর রহমান দৈনিক নওয়াপাড়া দিঘলিয়া প্রতিনিধি কিশোর কুমার দে, এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
