রাজশাহী জেলা প্রশাসকের করোনা নিয়ে এক অভিনব প্রচার।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক করোনা নিয়ে আহ্বান করেন,কেউ তথ্য গোপন করবেন না তা মোকাবেলার জন্য প্রস্তুত হন।
রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার শামীম ফরিদসহ কয়েকজন আক্রান্ত খবর দেরিতে প্রকাশ করায়। তাই এক ব্যতিক্রমধর্মী সচেতন বার্তা প্রকাশ করেছেন রাজশাহী জেলা প্রশাসক।এ নিয়ে তিনি তার ফেসবুক ওয়ালে প্রচার শুরু করেছেন ভয় পাবেন না, তথ্য গোপন করবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য একে অপরকে সহযোগিতা করুন।
উল্লেখ্য গত মঙ্গলবার রাজশাহী লক্ষ্মীপুর অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার শামীম ফরিদসহ কয়েকজন করোনা আক্রান্ত হন।এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইরোলজি বিভাগের প্রধান ডাঃসাবেরা গুলনাহার বেগম।
কিন্তু তা শেষ পর্যন্ত প্রকাশ করা হয় গত বৃহস্পতিবারে।তিনি এর মধ্যে বহু মানুষের সংস্পর্শে এসেছেন বিভিন্ন জায়গায় চলাফেরা করেছেন।যা স্বাস্থ্যবিধি লংঘন ও রাজশাহীর পরিবেশের জন্য হুমকি স্বরূপ।
এ নিয়ে অভিনব প্রচার শুরু করেছেন রাজশাহী বাসীর জন্য জেলা প্রশাসক হামিদুল হক।
অপরদিকে,রাজশাহীতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় সনাক্ত হয়েছে ৯ জন আর বাদবাকি বিভিন্ন উপজেলার। এ নিয়ে রাজশাহীবাসীর মনে বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে।
