গুরুদাসপুরে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় সহকারী চালক নিহত।

 প্রকাশ: ২৯ মে ২০২০, ০৬:১৫ অপরাহ্ন   |   জাতীয়


নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরে গুরুদাসপুরে চলন্ত ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় রাব্বী হোসেন (২০) নামের এক চালকের সহকারী নিহত হয়েছে। বৃহস্পাতিবার রাত সারে ১১ ঘটিকার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি জেলার নলডাঙ্গা উপজেলার হালিডাকলসি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুস সালাম জানান, নাটোর থেকে ঢাকাগামী চলন্ত একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-৭১৬২) পিছনে আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৭৬৭৫) ধাক্কা দিলে ঘটনাস্থরেই চালকের সহকারী নিহত হয়। লাশ উদ্বার করে বনপাড়া হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

বনপাড়া হাউওয়ে থানার পুলিশ পরিদর্শক বলেন, ট্রাকের চালক পলাতক রয়েছে। দুটি ট্রাক আটক করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: