টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত জকির গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসী ইসহাক নিহত।
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে র্যাব-১৫ হোয়াইক্যং এর সাথে এক অস্ত্র ধারী বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।ঘটনা স্থান থেকে ০২টি দেশীয় তৈরী অস্ত্র ও ০৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন।
জানা যায়, শুক্রবার (২৯মে) মধ্যরাত ২.৩০ মিনিটের সময় খোনকারপাড়া গ্রামের পশ্চিম পার্শে খোনকারপাড়া গ্রাম উন্নয়ন সমিতির সাইনবোর্ড হইতে অনুমান ৫০ ফুট পশ্চিমে নতুন মেরিনড্রাইভ সড়কের পশ্চিম পার্শে র্যার্ব-১৫ হোয়াইক্যং এর বিশেষ টিমের সাথে বন্দুকযুদ্ধে স্থানীয় আব্দুল মতলবের পুত্র মোঃ ইসহাক(৩২) নিহত হয় সেই স্থানীয় আচার বুনিয়া
সাবরাং এলাকার বাসিন্দা।
র্যাবের সূত্রে গোপনে অনুসন্ধানে করে জানা যায় যে বর্নিত ব্যক্তি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পাহাড়ের পাদদেশে বসবাসরত ডাকাত জকির গ্রুপের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেন। এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় খুন অপহরণ ডাকাতি অস্ত্র ও ইয়াবাসহ বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন।
নিহতের লাশ পোস্টমর্টেম করার জন্য জেলা সদর হাসপাতাল কক্সবাজারে প্রেরণ করা হয়েছে।
