ঝিনাইদহ হাসপাতাল মর্গে পড়ে থাকা মৃত ব্যাক্তিটির পরিবারের সন্ধান চাই।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ
হারুন অর রশিদ (৭৫), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, বাড়ি নাটোর জেলায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছে।
এখনো তার পরিবারের কোন সন্ধান পাওয়া যায়নি। মৃতদেহটি বর্তমানে হাসপাতালের মর্গ হাউজে রয়েছে।
(মৃত ব্যাক্তির পরিবারের লোকজনকে অতিসত্তর হাসপাতালে যোগাযোগের অনুরোধ করা হল)
জানা গেছে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালে আসলে ভর্তির পরামর্শ দেয় জরুরী বিভাগ । পরে তিনি ভর্তি না হয়ে ভর্তি স্লিপ সাথে করে হাসপাতালের সার্জারী বিভাগের বেডে শুয়ে ছিল। পরে রাতে ৯ টার দিকে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে চিকিৎসক এসে মৃত ঘোষণা করে।
সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তিটি প্রায় ৩ মাস যাবৎ জেলা শহরের নতুন হাটখোলা এলাকায় বিভিন্ন দোকানের সামনে রাত্রি যাপন করতো এবং কামলার কাজ করে বেড়াতো।
গেল এক মাস সে স্থানীয়দের সহযোগীতায় রোজা রেখেছে। তার সাথে একটি মানি ব্যাগ, ৭০০ টাকা , নতুন লুঙ্গি ও পাঞ্জাবী পাওয়া গেছে। এর বেশী কোন তথ্য পাওয়া যায়নি।
