মুকসুদপুরে নতুন ৮ জন করোনারোগী শনাক্ত, মোট ৪২জন।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ৪২ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ২২জন। এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহম্মদ।
জানা যায়, ২৬ মে মঙ্গলবার মুকসুদপুর উপজেলার জনের টেংরাখোলা বাজারের ব্যবসায়ীর পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। এর পরে ২৯ মে শুক্রবার মুকসুদপুর পৌরসভার ৬ জন ও পৌরসভার বাইরে আরো ২ জনের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়।
মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তবে যে রোগী আজ পজিটিভ এসেছে তিনি অনেককেই ঝুকির মধ্যে ফেলেছেন। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, আমাদের সকলকে আরো বেশি সর্তক থাকতে হবে এবং নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।
