করোনা কালে স্ব-প্রনোদিত হয়ে মানুষের কল্যাণে কাজ করা যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

 প্রকাশ: ৩০ মে ২০২০, ১২:০৭ পূর্বাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝিনাইদহে স্ব- প্রনোদিত  হয়ে  মানুষের  কল্যাণে নিবেদিত  একদল করোনা  যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত করে অভিনন্দিত  করলেন  ঝিনাইদহ পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।  শুক্রবার  দুপুরে  ঝিনাইদহ  পৌরসভার  কনফারেন্স রুমে  এমন মনোমুগ্ধকর  অনুষ্ঠানের আয়োজন  করা হয়। এই অনুষ্ঠানে  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন,  ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ,  ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, জেলা তথ্য  অফিসার  মোঃ  আবু বকর সিদ্দিক,   ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক বিভাগের  ইন্সপেক্টর  সালাহ উদ্দিন,  ঝিনাইদহ  প্রেসক্লাবের  সভাপতি  এম, রায়হান, ঝিনাইদহ জেলা  ছাত্র লীগের সভাপতি রানা হামিদ সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু বলেন, করোনায় আতংকিত  হওয়ার  কিছু  নেই।  সবাইকে সচেতন  হতে  হবে। র‍্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম  বলেন,করোনা  ভাইরাস  তেমন কিছু  নয়,এটি একটি  শ্বাসকষ্ট জনিত অসুখ। সচেতনতা  অবলম্বন করে  চললেই ভালো   থাকা সম্ভব  বলে তিনি দাবী করেন।

জাতীয় এর আরও খবর: