ঝিনাইদহের মহেশপুর ছেলেকে হত্যার পরে মায়ের আত্মহত্যা।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রামে নিজ সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে রিফা নামের এক গৃহবধূ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬ নং নেপা ইউনিয়নের বাকোসপোতা গ্রামের মোঃ আফজাল হোসেনের পুত্র মোঃ মামুনের স্ত্রী মোছঃ রিফা গতকাল শুক্রবার রাতে তার ছয় বছরের পুত্র সন্তান মোঃ রিফাত কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে বলে জানা গেছে।কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো বিস্তারিত জানা জায়নি।প্রাথমিক খবর সুত্রে এটি জানাযায়।
