সলঙ্গা থানার ওসি তাজুল হুদা সহ রায়গন্জে ৪ জন করোনায় আক্রান্ত।
সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
সিরাজগন্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জনাব জেড জেড তাজুল হুদা, এএসআই রায়হান আলী সহ রায়গন্জ উপজেলায় মোট ৪ জন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমুর রহমান বলেন, রায়গঞ্জে মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা ও একই থানার এএসআই রায়হান সহ অন্য ২ জন ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী। বর্তমানে তারা স্বাভাবিক অবস্থায় আছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে আইসোলেশন সেন্টারে রাখা হবে বলে তিনি জানান। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা রুগির সংখ্যা দাঁড়াল মোট ৩৮ জনে।
