ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
খুলনার খানজাহান আলী থানার ফুলতলা উপজেলাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ২০২০/২০২১ অর্থ বছরের বাজেট সভা আজ শনিবার২০/০৫/২০তারিখ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সচিব তুলসী দাস মন্ডল এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউ পি সদস্য আম্বিয়া বেগম, শিরিনা আক্তার, আছিয়া বেগম, ইউ পি সদস্য খোকন কুমার নন্দী, এস এম বকতিয়ার পারভেজ, মোহাম্মদ মনজুরুল ইসলাম, মাহামুদ হাসান, মোহাম্মদ গোলাম মোস্তফা, খান হাফিজুর রহমান, মোল্লা সোহরাব হোসেন, শেখ আব্দুস সালাম ও নবীরুল ইসলাম রাজা প্রমুখ
