যৌতুকের দাবিতে গিলাতলায় জলন্ত আগুন দিয়ে স্ত্রীকে ঝলসে দিল পাষণ্ড স্বামী।

 প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:২৭ পূর্বাহ্ন   |   জাতীয়


 খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম ঃ

খুলনা জেলার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে ।        এ ঘটনায় ভুক্তভোগী নূরজাহান বেগম বাদী হয়ে স্বামীসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে খানজাহান আলী থানায় মামলা করেছে   ।    মামলার এজাহার সূত্রে জানা যায় প্রায় দেড় বছর আগে গিলাতলা গাজী পাড়ার মৃত নুর ইসলাম শেখ কন্যা নূরজাহান বেগমের সাথে  একই  এলাকার আফজাল শেখের পুত্র সাগর শেখ (২৫) এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়।  বিয়ের পর থেকে স্বামী সাগর প্রতিনিয়ত তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর করতো সর্বশেষ গত ১৪মে বিকাল  ৫ টায় মামলার বাদী নূরজাহান বেগম রান্না করার সময় তার স্বামী মোঃ সাগর শেখ রান্নাঘরে এসে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বোন দুলাভাইয়ের নিকট থেকে টাকা আনতে বলে । স্ত্রী নূরজাহান টাকা আনতে অপারগতা প্রকাশ করায় স্বামী সাগর শেখ এলোপাতাড়ি মারপিট করে, এক পর্যায়ে তার স্বামী সাগর শেখ রান্নাঘরে জলন্ত চুলার আগুন  মুখে চেপে ধরলে মুখের ডান পাশ  পুড়ে ঝলসে  যায়। খবর পেয়ে কিছুক্ষণ পর নূরজাহানের বড় বোন নাসরিন বেগম তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এ ঘটনায় থানায়  ভুক্তভোগী নুরজাহান বাদী হয়ে তার স্বামী সাগর শেখ (২৫), শ্বশুর আফজাল শেখ (৫৫)ও শাশুড়ি খুরশিদা বেগম (৫০)কে আসামি করে মামলা দায়ের করে মামলা নং ২     তারিখ ২৪/০৫/২০২০ ইং । মামলা দায়েরের  ৬ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা দায়েরের পর থেকে আসামিদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে ।

জাতীয় এর আরও খবর: