নিজে সুস্থ থাকুন নিজের পরিবারকে সুস্থ রাখুনএস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর।

 প্রকাশ: ৩১ মে ২০২০, ০৩:১১ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ


গাজীপুর জেলা প্রশাসক এস,এম তরিকুল ইসলাম একক সাক্ষাৎকারে  বলেন যে অাজ থেকে সরকারী অফিস সীমিত আকারে খোলা থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাক্স ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করে অফিস করার জন্য আহ্বান করেন সবাইকে।


গাজীপুরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, এক জেলা থেকে আরেক জেলায় আসা যাওয়া বন্ধ থাকবে, বিনা প্রয়োজনে আপনারা  এক জেলা থেকে আরেক জেলায় যাবেন না, এবং রাত ৮ টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত শুধু ঔষুধ কিনা ও জরুরী ক্রয় অথবা মৃত দেহ ব্যতীত অন্য কোন কাজে ঘরের বাহির হবেন না। গাজীপুরের সকল মানুষকে মেনে চলার জন্য আহ্বান করেন। গাজীপুরের সাধারণ মানুষের নিরাপদের জন্য বলেন, যখনই ঘর থেকে বের হবেন, মাক্স অবশ্যই ব্যবহার করবেন, আপনি নিজেই নিরাপদ থাকুন, আপনার পরিবারের মানুষকে নিরাপদ রাখুন, এবং এই জেলার সমস্ত মানুষকে নিরাপদ রাখুন।


গাজীপুর জেলা প্রশাসক এস,এম তরিকুল ইসলাম। ইতিপূর্বে জীবনের ঝুঁকি নিয়ে গভির রাতে দরিদ্র মানুষের ঘরে খাদ্য পোঁছে দিয়ে সুনাম অর্জন করেন। সত্য ন্যায়পরায়ণ জেলা প্রশাসক হিসেবে সর্বমহলে প্রশংসনীয় হয়।

জাতীয় এর আরও খবর: