পারুলিয়া হবে মডেল ইউনিয়ন: চেয়ারম্যান মকিমুল ইসলাম।

 প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:২৫ অপরাহ্ন   |   জাতীয়


সাইফুল ইসলামঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকা জুড়ে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিম।


দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যম সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যশা নিয়ে উন্নয়ন কাজে ভূমিকা রেখে যাচ্ছেন এই জনবান্ধব চেয়ারম্যান।


শেখ মকিমুল ইসলাম মকিম বলেন,' আদর্শ ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে স্থানীয় সংসদ সদস্য গোপালগঞ্জ-১ আসনের উন্নয়নের রূপকার মুহাম্মদ ফারুক খান (এমপি)'র সহযোগিতায় আমি আরও উজ্জ্বল করে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষাকে অনুুসরণ করে সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজের দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাবো। আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় পারুলিয়া ইউনিয়নের আওতাধীন পারুলিয়া, ছোট পারুলিয়া, তিতাগ্রাম, শিবপুর, জাঙ্গালিয়া, আড়ুয়া জাঙ্গালিয়া, দেবগ্রাম, পদ্মবিলা, কুমারিয়া, লক্ষীপুর, কৃষ্ণপুর, নিচিন্তপুর, দিঘারকুল, সোনাডাঙ্গা'কে মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

জাতীয় এর আরও খবর: