বড়াইগ্রামে বাল্যবিয়ের তথ্য দেওয়ার সন্দেহে প্রতিবেশীকে কুপিয়ে জখম।

 প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:২৮ অপরাহ্ন   |   জাতীয়


নাটোরের বড়াইগ্রামে বাল্যবিয়ের তথ্য দেওয়ার সন্দেহে প্রতিবেশী এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মেয়ের বাবা। ঘটনাটি ঘটেছে গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে। 

জানা যায়, করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও গতকাল বিকেলে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে রুহুল আমিনের সাথে গড়ামাটি পশ্চিমপাড়া রফিক উদ্দিনের ১৫ বছর বয়সের  স্কুল ছাত্রী রচনার সাথে গোপনে বিয়ে দেওয়া হয়।

রচনা গড়মাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী। মেয়ের বাবার সন্দেহ

আইয়ুব আলী সরকারের ছেলে মিলন বাল্য বিয়ের ঘটনাটি এলাকায় ছড়িয়েছে সন্দেহে এক পর্যায়ে মেয়ের বাবা রাগান্বিত হয়ে আজ সকালে 

মিলন কে হাসুয়া দিয়ে আঘাত করলে তার বাম হাত কেটে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় এর আরও খবর: