ফরিদপুরে করোনায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার মোঃ আলমগীর হোসেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
করোনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নতুন নতুন মানুষ।আজ তাদেরই তালিকায় নতুন নাম লিখেছেন ফরিদপুর জেলার একজন বীর মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী (ভানু)।
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, পুরাতন কালীবাড়ি কালীমন্দিরের প্রধান সেবায়েত, ফরিদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরন করেন।
তার মৃত্যুতে শোকাহত জেলার সর্বস্তরের জনগণ।
