বিএনপি নেতা হাজী আব্দুল কদ্দুছ এর মৃত্যুতে ইলিয়াস পত্নী লুনার শোক।

 প্রকাশ: ০১ জুন ২০২০, ০৩:২৩ পূর্বাহ্ন   |   জাতীয়


 আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা  ইউনিয়ন বিএনপির উপদেষ্টা, প্রবীন বিএনপি নেতা হাজী আব্দুল কদ্দুছ (কদ্দুছ হাজী) গত ২৯ মে ২০২০ ইং সন্ধ্যা ৭ ঘটিকায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 


তাঁহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র  চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী'র  স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। 




এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি পরিবারের একজন নিবেদিত প্রাণ ছিলেন হাজী আব্দুল কদ্দুছ। তার শূণ্যতা কখনও পূরণ হওয়ার নয়। রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন হাজী আব্দুল কদ্দুছ (কদ্দুছ হাজী)। 


তিনি মরহুম হাজী  আব্দুল কদ্দুছের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 


 এদিকে বিএনপির এই নেতার ইন্তেকালে পৃথক ভাবে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

জাতীয় এর আরও খবর: