কোটচাঁদপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ।

 প্রকাশ: ০১ জুন ২০২০, ০৩:২৪ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর  উপজেলা ছাত্রদল ও কোটচাঁদপুর পৌর ছাত্রদল এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করে।


ঝিনাইদহ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব সৌমেনউজ্জামান সৌমেন ,এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মানিক এর তত্বাবধায়নে বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালিত হয়। 


বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, কোটচাঁদপুর উপজেলা বি এন পির আহবায়ক-আবদুর রাজ্জাক,  সদস্য সচিব-মিজানুর রহমান খাঁন লাভলু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান একরামুল হক,

সাবেক ছাত্রনেতা এম এ ওয়াদুদ,

মো: জাকির, মো: শাওন,


কোটচাঁদপুর উপজেলা ছাত্রনেতা আব্দুস সামাদ মুকুল ,ছাত্রনেতা মোঃ নাসির উদ্দীন (লিয়ন) , মোহাম্মদ ফজলে রাব্বী ,

আরো ছিলেন ইউনিয়ন ছাত্রনেতা  

মো: হাসান তারেক, মোঃ টিপু সুলতান।

জাতীয় এর আরও খবর: