ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে সিকিউরিটি গার্ডের মৃত্যু।

 প্রকাশ: ০১ জুন ২০২০, ১০:০৪ অপরাহ্ন   |   জাতীয়


মুহাইমিনুল (হৃদয়):

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে খাজা তালুকদার নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।       



ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া খাজা তালুকদারের নমুনা সংগ্রহ করা হয়েছে।  রিপোর্ট হাতে আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। 


উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, ঢাকায় একটি কোম্পানির গার্ড হিসেবে কর্মরত ছিলেন খাজা তালুকদার। বেশ কয়েকদিন ধরে সে অসুস্থ ছিলো।রোববার রাত সাড়ে ১১টার দিকে জ্বর, সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন খাজা তালুকদার। পরে ভোরে মারা যান তিনি। স্বাস্থ্য নির্দেশনা মেনে ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের সহায়তায় খাজা  তালুকদারের মৃতদেহ আজ দুপুরে বিলচাপড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: