নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু।
নাটোরের বড়াইগ্রামে দ্রম্নতগামী বাসের চাপায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সরকার গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেন সরকারের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুপুরে আব্দুস সালাম সরকার রাজাপুর বাজার থেকে তরি-তরকারী কিনে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে পার্শ্ব সড়কে নামার সময় নাটোরগামী জে.আর পরিবহনের একটি দ্রম্নতগতির বাস পেছন থেকে মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়। পরে গুরম্নতর আহত অবস্'ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকেল তিনটার দিকে তিনি মারা যান।
