যশোর শার্শায় ফেনসিডিল-ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ।
মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ফেনসিডিল-ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে শার্শা থানা পুলিশ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় (ঢাকা মেট্রো গ-১২- ৪১৩১)একটি প্রাইভেটকার ধাওয়া করলে গ্রামের পশ্চিমপাড়ায় জামে মসজিদের পাশে ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে। রাতেই স্থানীয় সাংবাদিকসহ অনেকের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও তিন পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করা করা হয়েছে। এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
