মহেশপুরে এক গৃহবধু স্বামী শাশুড়ীর অত্যাচারে অতিষ্ঠ জীবন যাপন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধু তার স্বামী শাশুড়ীর অত্যাচারে ২ বছরের এক কন্যা সন্তানকে নিয়ে গত ২ বছর যাবত স্বামীর বাড়িতে অসহায় ভাবে জীবন যাপন করছে।
স্বরজমিনে গিয়ে মেয়েটির সাথে আলাপকালে জানা যায় গত ৪ বছর আগে ভারতের হাসখালি থানার ছোট চোবড়িয়া গ্রামের আব্দুল হাকিমের কন্যা সাবিনা খাতুনকে আত্মীয়তা সুত্রে বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির পদ্মপুকুর গ্রামের পশ্চিম পাড়ার আলমের পুত্র সোহাগ (২৭) এর সাথে ইসলামী শরিয়া মোতাবেগ তাদের বিবাহ হয়। বিবাহ জীবনে তাদের ২ বছরের একটি কন্যা সন্তান জন্ম নিলে স্বামী সোহাগ গত ২ বছর আগে প্রবাসে পাড়ি দেয়। বিদেশ যাওয়ার পর থেকে সে স্ত্রী সাবিনার সাথে আর কোন যোগাযোগ রাখেনি। চলতে থাকে স্বামী শাশুড়ীর অমানুষিক অত্যাচার। গত ৩ আগে স্বামী সোহাগ বিদেশ থেকে দেশে ফিরে এসে বাড়িতে কোন যোগাযোগ না রেখে তার মায়ের সহযোগীতায় মাগুরা জেলার একটি মেয়েকে বিবাহ করে। এবং সে সেখানেই অবস্থান করছে।
অপরদিকে তার প্রথম স্ত্রী ও কন্যার সাথে সম্পর্ক ছিন্ন করার লক্ষে স্বামী সোহাগ ও শাশুড়ী সুফিয়া মিলে চরম ভাবে অমানুষিক ভাবে মিথ্যা কথা রোটিয়ে অত্যাচার শুরু করেছে। গৃহবধু সাবিনার এ দেশে তার কোন আপনজন না থাকায় সে আইনের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে। মেয়েটি বর্তমান তার স্বামীর বাড়িতে নির্যাতিত হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে। এ ব্যাপারে নির্যাতিত সাবিনা খাতুন স্থানীয় প্রশাসন সহ সকল মানবধিকার সংস্থা গুলোর আশু হস্তক্ষেপ কামনা করছে।
