নাটোরের সদর উপজেলার আহমেদপুর ব্রিজ সংলগ্ন সিএমবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নূর মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এই দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কাদিম সাথুরিয়াগ্রামের আলহাজ্ব মোঃ রুহুল আমিন ব্যাপারীর ছোট ছেলে নুর মোহাম্মদ( ২৫) মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয় ।
এলাকাবাসী ও ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ড্রাম ট্রাক চলন্ত মোটরসাইকেলে আঘাত হানলে ঘটনাস্থলেই যুবকটি নিহত হয় ও গুরুতর অবস্থা একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । নাটোর সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় ।
