কাশিয়ানীতে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ জন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাব্বির আহমেদ এ তথ্য জানান।
মোট শনাক্ত ৫৫ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২ জন।
মোট সুস্থ হয়েছেন ১৯ জন।
কাশিয়ানী উপজেলার সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাব্বির আহমেদ।
